প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ১৮:৩০ (বুধবার)
সিলেট থেকে যাত্রা শুরু করছে ‘সালামএয়ার’

‎ওমানের প্রথম স্বল্পমূল্যের (বাজেট) বিমানসংস্থা সালামএয়ার আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাটের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।


সালামএয়ারের গ্লোবাল নেটওয়ার্ক বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপজুড়ে বিস্তৃত এবং এ নেটওয়ার্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে এয়ারলাইনটি ৩৮টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।


‎এর মধ্যে উল্লেখযোগ্য গন্তব্যগুলো হলো মাস্কাট, সালালাহ, সুহার, দুবাই, দোহা, জেদ্দা, রিয়াদ, কুয়েত, মুলতান, করাচি, শিয়ালকোট, শিরাজ, ঢাকা,খার্তুম, আবু চতুম, তেবুলগ্রাম, তেবুলাহ, ট্রাবজোন, বাকু, মদিনা, সারায়েভো, কালিকট, জয়পুর, তিরুবনন্তপুরম, লক্ষ্ণৌ, কলম্বো, ডুকম, মাসিরাহ, প্রাগ, বাহরাইন, বুরসা, ফুকেট, রাইজ, দাম্মাম, আলমাটি, কুয়ালালামপুর, মাশহাদ, ফুজাইরাহ, ব্যাংকক ও বৈরুত।


সালামএয়ার বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে ২৪ টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ‍্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে ৭ টি ও সিলেট থেকে ৩ টি।


‎যাত্রীরা পাচ্ছেন সাশ্রয়ী মূল্যে অতিরিক্ত লাগেজ বহনের সুবিধা, পছন্দের আসন নির্বাচন এবং খাবার নির্বাচনের সুযোগসহ বিভিন্ন অতিরিক্ত সেবা।


সরকার কর্তৃক অনুমোদিত ট্রাভেল এজেন্টরা সালামএয়ারের ওয়েব পোর্টালের জন্য এক্সক্লুসিভ লগইন আইডি গ্রহণ করতে পারবেন। এ জন্য নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


সালামএয়ারের সিলেট ইন-চার্জ সেলিম আল রাজী জানান, সিলেটে এয়ারলাইনটির সিটি অফিস ও এয়ারপোর্ট ডেস্কের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিটি অফিসের ঠিকানা: বাড়ি নং–৬১, নবাব রোড (নিরাময় পলি ক্লিনিকের বিপরীতে)।


‎তিনি আরও জানান, আগামী ১ সেপ্টেম্বর সিলেট শহরে একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সিলেট থেকে সালামএয়ারের আন্তর্জাতিক যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।


যেকোনো প্রয়োজনে সিলেটের যাত্রী ও ট্রাভেল এজেন্টরা সালামএয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিক্রয়-সংক্রান্ত যোগাযোগ নম্বর ০১৮৪৭৪৬৭৭০৯ থেকে ০১৮৪৭৪৬৭৭২৬ এবং রিজার্ভেশন ও টিকেটিং কাউন্টারের যোগাযোগ নম্বর ০১৮৪৭৪৬৭৭২২ থেকে ০১৮৪৭৪৬৭৭২৩।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯