প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ২০:২৩ (বুধবার)
এনআরবি ব্যাংক পিএলসির বড়লেখা শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনআরবি ব্যাংক পিএলসির বড়লেখা শাখায় ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনআরবি ব্যাংক পিএলসির স্পন্সর ডিরেক্টর আব্দুল করিম, সিআইপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়লেখা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা এনআরবি ব্যাংক পিএলসির সেবার মান, গ্রাহকসেবা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির অবদানের কথা তুলে ধরেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।




সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২