ছবি: সংগৃহিত
সিলেটের গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। কারণ, এ অঞ্চলসহ সারাদেশে গ্যাসের চাপ কম।
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই দুঃখ প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাকৃতিক গ্যাস সরবরাহে ঘাটতির কারণে সারা দেশেরন্যায় সিলেট বিভাগেও গ্যাসের সরবরাহে ঘাটতি রয়েছে। এ কারণে স্বল্প চাপ বিরাজমান।
এ অবস্থায় সিলেট বিভাগের সব শ্রেণীর গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন জা?লালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
তারা এ ব্যাপারে গ্রাহকদের আন্তরিক সহযোগীতা চেয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.