ছবি: সংগৃহিত
সানি খান। পুলিশের খাতার রেকর্ড অনুযায়ী তিনি এক দুর্ধর্ষ অপরাধী। ডাকাতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। আছে আরও কয়েকটি মামলা। অবশেষে এই সানি খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব-৯।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র্যাব ৭ এর সহযোগীতায় চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকার কর্ণেল হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সানি খান (৩২) মৌলভীবাজার জেলার রাজনগর থানার সালন গ্রামের ওসমান খানের ছেলে।
র্যাব জানায়, সানি খান মৌলভীবাজার জেলার রাজনগর থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আাসামি। এছাড়াও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য তাকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.