ছবি: সংগৃহিত
বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রিপন (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর থানার গোপায়া ইউনিয়নের বড়বউলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. রিপন হবিগঞ্জ সদরের বড়বউলা গ্রামের মৃত নূর আলীর ছেলে।
র্যাব জানায়, গত ৩ জুন রাত পৌণে ১১টার দিকে হবিগঞ্জ সদরের উত্তর চতুল গ্রামের গ্রামের বাসিন্দা এক বিকাশ ব্যবসায়ী নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। তার সাথে ছিল দুটি মোবাইল ও নগদ ৬ লাখ ৭ হাজার টাকা। তিনি নিজামপুর ইউনিয়নের ধুলিয়াখাল বিজিবির ক্যাম্পের পাশে পৌঁছামাত্র রিপনসহ অন্যান্য বিবাদীরা ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে মোবাইল এবং টাকাগুলো নিয়ে চলে যায়। তিনি তাৎক্ষনিক স্থানীয় অন্যান্যের সহযোগীতায় তাদের দু’জনকে আটক করে থানাপুলিশের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছিলেন।
এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ (নং ৬/৪/৬/২৬) দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রিপনকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাস সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.