ছবি: সংগৃহিত
সিলেটের জালালাবাদ থানার কালিরগাঁও থেকে মোসাুক মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে।
মাসুক মিয়া জালালাবাদ থানার কালিরগাঁও গ্রামের ইছহাক আলীর ছেলে। সময় তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাসুক মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.