ছবি: সংগৃহিত
সিলেটের ওসমানীনগরে গ্রামবাসীর চলাচলের রাস্তার উপরে রাতের আঁধারে প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করায় চলতি বর্ষা মৌসুমে গ্রামের লোকজনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। রাস্তার বন্ধ করায় গ্রামবাসী অনেকটাই ঘরবন্দি অবস্থায় রয়েছেন, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। এঘটনার প্রতিবাদ করায় প্রভাবশালীরা গ্রামবাসীর উপর আক্রমণ, মারমুখি আচরণ ও মামলা-হামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার পাচ্ছেন না, উল্টো তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে গ্রামের লোকজনের অভিযোগ। এঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে, রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের বেরারাই-বেগমপুর রাস্তার দিয়ে প্রায় শতাধিক বছর ধরে বেরারাই, হলিমপুর ও ভাগলপুর গ্রামের জনসাধারণ চলাচলের একমাত্র রাস্তার হিসেবে যাতায়াত করে আসছেন। এটি অত্রএলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার হিসেবে বিবেচিত, যা দৃশ্যমান রয়েছে।
গত ৩আগস্ট দিনগত রাতে বেরারাই গ্রামের আব্দুল জব্বারের পুত্র প্রভাবশালী আব্দুল মান্নান উছমান, কাপ্তান মিয়া ও সুলতান মিয়াসহ তাদের সহযোগীরা এই রাস্তার উপরে দেয়াল নির্মাণ করেন। এতে রাস্তাদিয়ে চলাচলকারীসহ স্থানীয় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। বর্ষাকালে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় অনেকেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন।
গ্রামের একাধিক লোকজন জানিয়েছেন, এই রাস্তার দিয়ে প্রতিদিন এলাকার অসংখ্য মানুষ চলাচল করেন এবং প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করছেন। তারা অভিযোগ করে বলেন, উছমানসহ তার পরিবারের লোজন মামলাবাজ, ভূমিখেকো প্রকৃতির লোক। রাস্তার উপরে রাতের আঁধারে দেয়াল নির্মাণের ঘটনায় বেরারাই গ্রামের লোকজন প্রতিবাদ করলে প্রভাবশালী উছমান পরিবারের লোকজন ও তাদের সহযোগীরা উত্তেজিত হয়ে গ্রামের সাধারণ লোকজনের উপর নানাভাবে আক্রমণ, ভয়ভীতি দেখানো ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। এঘটনায় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাদের নিকট একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যত কোন ভূমিকা পালন কে ছে না প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে বিগত দিনে এই রাস্তার উপরে উছমান পরিবারের লোকজন গেইট নির্মাণ করে তালাবদ্ধ করে রাখেন। এতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।এই ঘটনায় একাধিকবার সালিশ বৈঠক হলে উছমান পরিবারের লোকজন সালিশের সিদ্ধান্ত না মেনে হয়রানি করার উদ্দেশ্যে ভুক্তভোগীদের নামে সাজানো মামলা দিয়ে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করিয়ে আসছেন। রাস্তার উপর থেকে গেইট অপসারণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাগুলো চলমান থাকাবস্থায় রাস্তার উপরে দেয়াল নির্মাণ করে মানুষের চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনায় উছমান পরিবারের লোকজন কতোটা প্রভাবশালী ও হিংস্র তা প্রতীয়মান হচ্ছে।
সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মাহমদ আলী বলেন, উছমানসহ তার পক্ষের লোকজন রাস্তার দেয়াল নির্মাণের ঘটনাটি আমি শুনেছি, এটি দৃষ্ঠিকটু অমানবিক ও দুঃখজনক বিষয়।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রব বলেন, বিগত দিনে রাস্তার উপরে গেইট নির্মাণ করায় ঘটনাটি মিমাংশার জন্য সালিশের উদ্যোগ নেওয়া হয়। উছমান পক্ষ সেই বৈঠকে উপস্থিত না হওয়ায় তা সমাধান হয়নি।
এবিষয়ে কথা বলতে আব্দুল মান্নান উছমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে, স¤প্রতি গ্রামবাসীর বিরুদ্ধে আদালতে দায়ের করা একটি মামলায় তিনি বলেছেন, গ্রামবাসীর চলাচলের রাস্তা অন্যদিকে আছে। দেয়াল ও গেইট নির্মাণ করা ওই ভূমি তার মালিকানা স্বত্ত।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, স¤প্রতি দায়ের করা একটি মামলায় কোর্টের আদেশ এবং এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এই ঘটনার পুরোটাই আমি জানি। অতি স¤প্রতি দায়ের করা একটি মামলায় গতকাল (৪আগস্ট) আদালতের একটি আদেশও আমার কাছে এসেছে। থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা চলাকালিন আইন-শৃঙ্খলার বিঘœনতা না ঘটতে ব্যবস্থা নেবো।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.