প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ২২:৫৭ (বৃহস্পতিবার)
গোলাপগঞ্জে  গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  ১১দলীয় জোটের মিছিল

ছবি: সংগৃহিত

গোলাপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

 

বুধবার বিকেলে এ উপলক্ষে উপজেলার পৌর শহরের চৌমুহনীতে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা ১১দলীয় এক্যজোটের উদ্যোগে এই র‌্যালিপূর্ব সভায় সভাপতিত্ব করেন ১১দলীয় জোটের আহবায়ক জিন্নুর আহমদ চৌধুরী। সেক্রেটারি  হাবিবুল্লাহ দস্তগীরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা লোকমান আহমদ।

 

বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর আমীর রেহান উদ্দিন রায়হান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী শহিদুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল হক জাকারিয়া, পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারি সেলিম আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জেলা এনসিপির যুগ্ন আহবায়ক মনছুর আহমদ চৌধুরী, জুলাইযোদ্ধা জাবের আহমদ, জেলা যুব সভাপতি মাওলানা লোকমান আহমদ, তোফায়েল আহমদ ও আশরাফ আল মান্নান লিপু।

 

এরপর পোর শহরের চৌমুহনীতে বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণের পর চৌমুহনী জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/হারিস/ইকে