জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিঃস্বার্থ ত্যাগ বাংলাদেশের মানুষের স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে আরও গভীর ও শক্তিশালী করেছে। তাঁদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় একটি জাতির প্রকৃত শক্তি নিহিত থাকে তার জনগণের ঐক্য, সাহস, আত্মত্যাগ এবং ন্যায় ও সত্যের প্রতি অবিচল।
.gif)
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠানে বক্তব্যে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের এসব কথা বলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করে শুনান যথাক্রমে দূতাবাসে প্রতিরক্ষা এটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ আতিকুল মামুন, কাউন্সিলর শোয়াইব-উল-ইসলাম তরফদার এবং সোনালী ব্যাংক প্রতিনিধি মো: মানিরুজ্জামান। এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগত ভিডিওচিত্রসমূহ প্রদর্শিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিশেষে, জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা এবং সর্বোপরি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, ঐক্য, ও অগ্রগতি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.