সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা একাউন্ট থেকে ‘শিফন মিয়া’ নামের এক ব্যক্তির ছবি’সহ তথ্য সংগ্রহ করে ‘বিশ্বনাথী দালাল’ নামের একটি ফেইক একাউন্ট তৈরী করে কুৎসা রটনা ও বিভিন্ন রাখাপ মন্তব্য এবং নানান ধরণের লেখালেখির অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) রাতে বিশ্বনাথ থানায় জিডিটি দায়ের করেন শিফন মিয়া। জিডি নং ২৩৮ (তাং ৫.০৮.২৬ইং)।
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মনোফর আলীর পুত্র শিফন মিয়া তার জিডিতে উল্লেখ করেছেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা ‘শিফন মিয়া’ নামের একাউন্ট থেকে তার ছবি’সহ তথ্য সংগ্রহ করে ‘বিশ্বনাথী দালাল’ নামের একটি ফেইক একাউন্ট তৈরী করে কুৎসা রটনা ও বিভিন্ন রাখাপ মন্তব্য এবং নানান ধরণের লেখালেখি করতে থাকে। এতে তিনি সামাজিকভাবে হ্যায়পতিপন্নের শিকার হচ্ছেন। সেই অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ‘বিশ্বনাথী দালাল’ নামের সেই ফেইক একাউন্ট ব্যবহার করে তার (শিফন) বা তার পরিবারের ক্ষতিসাধন করতে পারে। আর এজন্য তিনি (শিফন) ভবিষ্যৎ নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন।
এব্যাপারে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়েরের সত্যতা স্বীকার করে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.