প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৭:৪৫ (শুক্রবার)
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

দোয়া শেষে দরগাহ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে নিজ হাতে শিরনি বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র-ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনি সম্পাদক বাদশা আহমদ, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গোলজার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম,  গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী প্রমূখ।

এ সময় স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবীণ ব্যক্তিত্ব, দরগাহ মসজিদের মুসল্লি এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২