ছবি: সংগৃহিত
সিলেট তামাবিল সড়কের এমসি কলেজের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা সবাই চোরাকারবারী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট বসিয়ে সাড়ে ৬ লাখ টাকার কম্বলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহজালাল উপশহর ডি ব্লক ২৫নং রোডের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বালাকোট গ্রামের মৃত আক্তার হোসেন ও আমরাজ খাতুনের ছেলে মো. মঞ্জিল আহমদ (২৯), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সালদিঘা গ্রামের মো. আব্দুর রউফ ও মরিয়ম বিবির ছেলে আলী হোসাইন (২৯) ও ছাতক গোবিন্দগঞ্জের ঘিলাছড়া এলাকার মো. গৌছ আলী ও মহনারা বেগমের ছেলে রাসেল আহমদ ইমরান (২৯)।
তাদের কাছ থেকে ৬ লাখ ৫১ হাজার ৫০০ টাকা দামের ১৮৬টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
তাদের সবার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.