প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ০০:০০ (শুক্রবার)
২৪ ঘন্টার মধ্যে উদ্ধার কিশোরী, সিলেট র‌্যাব ধরল ইমরানকে

ছবি: সংগৃহিত

অপহরণের পর ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক ইমরানকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৯।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার দিবাগত রাত ১২টার পর মৌলভীবাজার জেলার রাজনগর থানার বড়কাঁপন এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

 

ইমরান (২১) মৌলভীবাজার সদর থানার হাসানপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে।

 

র‌্যাব জানায়, কুলাউড়া থানার একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে অধ্যয়নরত কিশোরীর বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ করেছিলেন। পরিচয়ের সুবাদে মাঝে মাঝে তাদের বাড়িতে তিনি যাতায়াত করতেন। গত ৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটি স্কুলে যাওয়ার জন্য বের হয় এবং বিকল পর্যন্ত বাড়ি ফিরেনি। খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় তার অভিভাবকরা মৌলভীবাজারের কুলাউড়া থানায় একটি জিডি দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

র‌্যাব জানায় সেদিন সকালে বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছানোর পর মেয়টিকে ইমরান ও তার সহযোগী ইমন নাইম সুরমানসহ অন্যান্য কয়েকজন মিলে পার্কে বেড়ানোর কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মৌলভীবাজার সদর থানার সৈয়ারপুর গ্রামে নাইমের বাড়িতে রাখে এবং তাকে একাধিকবার ধর্ষণ করে।


এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং ১১/৬/৮/২৬) দায়ের করেছেন।

 

ইমরানকে কুলাউড়া থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, অন্যান্য আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে