প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ০০:১০ (শুক্রবার)
জকিগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ছবি: সংগৃহিত

জকিগঞ্জের বারহাল ইউনিয়নে বারহাল ছাত্র পরিষদ ও মানবসেবা জকিগঞ্জের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সুরমা বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক সাহেদ আহমদ রাসেলের সহযোগিতায় বৃহস্পতিবার (৬ আগস্ট) এ কর্মসূচি সম্পন্ন হয়।

 

আয়োজকরা জানান, কর্মসূচির প্রথম পর্ব সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ হাইস্কুল অ্যান্ড কলেজে এবং দ্বিতীয় পর্ব দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

 

দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়ে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। রক্তদান ও রক্তের গ্রুপ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বারহাল ছাত্র পরিষদের সভাপতি শাহীদ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন মানবসেবা জকিগঞ্জের সদস্য কাজী হামিদুর রহমান এবং বারহাল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মেহেদী রেজা চৌধুরী।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও বারহাল ছাত্র পরিষদের উপদেষ্টা ফয়জুল ইসলাম চৌধুরী, শাহবাগ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল বশির আহমদ, বারহাল ছাত্র পরিষদের আজীবন সদস্য নিজাম উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাদিক আহমদ তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ও মানবসেবা জকিগঞ্জের সদস্য এনামুল হক মুন্না, সম্পাদকীয় উপদেষ্টা মাস্টার ছাদিকুর রহমান চৌধুরী, বারহাল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রিমন আহমদ চৌধুরী, পৃষ্ঠপোষক মাজেদ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি গোলজার রহমান ও শাফায়াত আহমদ চৌধুরী এবং সহ-সভাপতি সুলেমান আহমদ। বারহাল ছাত্র পরিষদের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছদিওল নাহিয়ান লাবিব, তিশান মল্লিক, জাহেদ আহমদ, আব্দুল আহাদ, তুহিন আহমদ, মিজানুর রহমান, মারজান আহমদ, ছদিওল হুসাইন আহমদ, তাওহীদ আহমদ, সাম্মাম আহমদ, সালমান আহমদ, আব্দুল্লাহ বিন মাহবুব, মারুফ আহমদ চৌধুরী ও শাহরিয়ার রহমান শাহীসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। মানবসেবা জকিগঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, রাহিম আহমদ, জিদান আহমদ, সাত্তার আহমদ ও রিয়াজ আহমদ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি মানুষের নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানা জরুরি। দুর্ঘটনা বা জরুরি চিকিৎসা পরিস্থিতিতে রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি রক্তদান এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে আরও উদ্যোগ গ্রহণ করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে