প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ১১:৩৫ (শনিবার)
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ
শিক্ষকদের অবসরের টাকা তোলার ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ১ লাখ ১৯ হাজার শিক্ষককে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সম্মতি দেন তিনি। 

 

 

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

 

 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১ লাখ ১৯ হাজার শিক্ষককে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়া হবে।

 


কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী। আর অবসর সুবিধা বোর্ডের টাকা দেওয়া হবে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীকে। আগামী ১৫ আগস্ট টাকা বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধামন্ত্রী তারেক রহমান।

 


প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আরো জানা যায়, কল্যাণ ট্রাস্টের পুরো অর্থই শিক্ষক-কর্মচারীদের দেওয়া হতে পারে।

 


আর অবসর সুবিধা বোর্ডের ৫ লাখ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৪ আগস্ট এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ওই দিন এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক