শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের আবাসিক হল ‘শাহপরাণ হল’-এর প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ।
তাঁর পদত্যাগের পর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নতুন প্রভোস্ট নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শাহপরাণ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। আদেশে নবনিযুক্ত প্রভোস্টকে বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদের নিকট থেকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এবং বিদায়ী প্রভোস্টকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে, ড. ইফতেখার আহমদ পদত্যাগ করলেও তাঁর দায়িত্বকালে বেশ কিছু সমালোচিত ঘটনা ঘটে। বিশেষ করে, শাহপরাণ হলে আবাসিক শিক্ষার্থী খাইরুল খন্দকারের ওপর হামলার ঘটনাটি সে সময় ক্যাম্পাসে ব্যাপক আলোড়ন তুলেছিল।
জানা যায়, সে সময় হলের ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তুলেছিলেন ওই শিক্ষার্থী। খাবারের মানোন্নয়নের দাবিতে হল প্রভোস্টকে মেনশন দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসজ পাঠিয়েছিলেন। এর জেরেই তাঁর ওপর হামলা হয়। সেই হামলার ঘটনায় প্রভোস্টকেও দোষী সাব্যস্ত করে তখন তাঁর পদত্যাগের দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা।
সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.