প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ১৭:২৪ (শনিবার)
জেন-জি প্রজন্ম কী চায়, জানালেন সাড়ে ৪ কোটি অনুসারীর জান্নাত জুবাইর

জান্নাত জুবাইর রহমানি—বিনোদন জগতের উঠতি তারকা। ভারতের জনপ্রিয় ডিজিটাল এই তারকা মাত্র ২১ বছর বয়সেই সাফল্যের শিখরে পৌঁছে গেছেন। অভিনেত্রী হিসেবে তার প্রধান পরিচিতি হলেও সামাজিকমাধ্যমেও রীতিমতো সেলিব্রিটি। ইনস্টাগ্রামে এই সুন্দরীর ফলোয়ার ৪ কোটি ৬০ লাখের বেশি।
 

সম্প্রতি ‘বলিউড হাঙ্গামা’র রোহিত খিলনানির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বিনোদন জগতের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন জান্নাত জুবায়ের। এ সময় জেন-জি প্রজন্মের বিনোদন ভাবনা নিয়ে তিনি তার মূল্যায়ন তুলে ধরেছেন।

জেন-জি প্রজন্মের কাছে মাইক্রো ড্রামার উত্থান ঘটেছে। সময়ের পালাবদলে তারা এখন সিনেমা হল ছেড়ে ওটিটির দিকে ঝুঁকে পড়েছে। সোশ্যাল মিডিয়ার কারণে তরুণদের বিনোদন গ্রহণের অভ্যাসে বেশ পরিবর্তন এসেছে। তারা এখন আর হলে গিয়ে লম্বা সময় কাটাতে একটু কমই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই জেন-জি প্রজন্মের আবেদন কী—তা নিয়ে নিজের স্পষ্ট মতামত দিয়েছেন জান্নাত। ওই সাক্ষাৎকারে ভক্তদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া এবং অনুভূতির পাশাপাশি নিজের ক্যারিয়ারের নানা মজার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি।

 

বর্তমানে জান্নাতকে কুকুটাক টিভি অ্যাপের মাইক্রো ড্রামা রিয়েলিটি শো ‘সাবসে বড়া ড্রামেবাজ’-এ বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে। সেখানে তিনি নতুন তারকাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ছোট ফরম্যাটের গল্পের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে তুলে ধরছেন।

জান্নাত জুবাইর রহমানি হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। ছোট পর্দায় অনেক ছোট বয়স থেকেই তিনি অভিনয় করছেন। কিশোরী জন্নতের অভিনয় অনেকেই মনে রেখেছেন। মাত্র ৯ বছর বয়সে বিনোদন জগতে পা পেড়েছিল ২১ বছরের তন্বী নায়িকার।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭