প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ২৩:২৭ (শনিবার)
সিলেটের হুমায়ুন চত্ত্বর থেকে গ্রে প্তা র সুলতান

ছবি: সংগৃহিত

সিলেটের হুমায়ুন চত্ত্বর থেকে সুলতান আহমদ আহম্মদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। তার হেফাজত থেকে ইয়াবার বড় চালান জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

 

শুক্রবার (৭ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক ও ১ হাজার ৯৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

সুলতান কানাইঘাট থানার বড় খেওড় গ্রামের আব্বাস আলীর ছেলে।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম /ইকে