প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ১৯:৩৮ (রবিবার)
শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়: এমপি মাহফুজা হান্নান

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন, সমাজকে আলোর পথে আনতে বেশি বেশি করে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা অত্যন্ত জরুরী। আর একটি কলেজ তৈরি করা অবশ্যই মহৎ উদ্যোগ। আর এটি প্রতিষ্ঠা করা কিছু সংখ্যাক মানুষের জন্য কষ্টকর, তবে আমরা সবাই মিলে যদি সহযোগিতার হাত বাড়াই তবে এর বাস্তবায়ন সফলতার দিকে সহযেই নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যেন কোন বিভাজন না থাকে সেটাকে আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমরা যেন এটাকে একটা সুন্দর চশমা দিয়ে দেখি। তখনই গ্রাম-ইউনিয়ন তথা এলাকার উন্নয়ন হবে। কারণ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়।

তিনি শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে নবপ্রতিষ্ঠিত ‘খাজাঞ্চী মডেল কলেজ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী নাইম আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন ফারহান আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী মডেল কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাদী।

খাজাঞ্চী মডেল কলেজ কার্যনির্বাহী কমিটির সভাপতি মাষ্টার আলীম উদ্দিনের সভাপতিত্বে ও মাষ্টার ফয়সল আহমদ সোবাহদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা ফয়জুর রহমান, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলা সভাপতি গোলাম রব হাসনু।

বক্তব্য রাখেন বিশ্বনাথ ক্যা¤্রয়িান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ রফিক আহমদ, রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক বাবলু মিয়া, বড়তলা মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান সুজন, বিশ্বনাথ উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত আহবায়ক এম. খলিল উল্লাহ।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৮