প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ১৯:৪৫ (রবিবার)
সিলেট র‌্যাবের কব্জায় বাবুল

ছবি: সংগৃহিত

গোয়েন্দা সূত্রের খবর ছিল, একদল মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগার বিল বাজার এলাকায় মদক কেনাবেঁচার জন্য জড়ো হয়েছে। র‌্যাব অভিযান চালায় এবং বাবুল হোসেন (২০) নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়।

 

শনিবার (৮ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক এবং প্রায় ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

 

বাবুল হোসেন বিজয়নগর থানার নলগড়িয়া এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাবুল হোসেনকে বিজয়নগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে