প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ২১:৩১ (রবিবার)
গোলাপগঞ্জে আটক কামাল মিয়া

ছবি: সংগৃহিত

গোলাপগঞ্জে ৪৯ পিছ ইয়াবা ও ৬৫৯ গ্রাম গাজাসহ কামাল মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

শনিবার (৮ আগস্ট) উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল মিয়া বাগলা বাজার এলাকার মৃত তমজ্জিল আলীর ছেলে।

 

পুলিশ জানায়, বিকালে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

 

এসময়  বাগলা বাজারের একটি গলিতে নুনু মিয়ার ভাড়া বাড়িতে অভিযান চালায়। পুলিশ এই বাড়ি থেকে ৬৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

তার ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোলালপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবিদ  আলী।

 

সিলেটভিউ২৪ডটকম/হারিছ/ইকে