সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সড়ক থেকে ছিটকে চা বাগানে প্রবেশ করে। শনিবার সকালে সিলেট-বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। এসময় ব্যস্ততম বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা।
জানা গেছে, শনিবার সকালে একটি ড্রাম ট্রাক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানে ঢুকে যায়। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও বিমানবন্দর সড়কে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে বিমানবন্দরগামী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
পরে একটি ক্রেন দিয়ে ড্রাম ট্রাকটিকে সরিয়ে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা শহরের দিক থেকে হেলপার ট্রাকটি বিমানবন্দর সংলগ্ন লালবাগ এলাকায় ক্রাসার মিলে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে পাথর বোঝাই করে যাওয়ার কথা ছিল।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.