ছবি: সংগৃহিত
সিলেটের দক্ষিণ সুরমার স্টেশন ও ভার্থখলা সুইপার কলোনি থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার রাত সাড়ে ১০টা থেকে পৌণে ১১টার ভেতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, স্টেশন রোডের শাহজালাল ফার্নিচারের সমানে অভিযান চালিয়ে আটক করা হয় জাহাঙ্গীর আলম (৩৫) কে। তিনি দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার মৃত গোলাম মোস্তফা কামালের ছেলে। তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১০/০৮/০৮/২৬) দায়ের করা হয়েছে।
একই রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভার্থখলা সুইপার কলোনি থেকে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তারা হলেন মৃত প্রদীপ লালের ছেলে নান্টু লাল বাঁশফুড় (৩৩) ও আনন্দ দাসের স্ত্রী সুস্মিতা রানী ওরফে রিটা মনি (২৮)।
নান্টু ও সুস্মিতার হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা, ২০ পুরিয়া গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রির ২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধেও দক্ষিণ সুরমা থানায় অভিযোগ (নং ১১/৮/৮/২৬) দায়ের করা হয়েছে।
তাদের ৩ জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.