প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৮:০০ (বৃহস্পতিবার)
যে কারণে জানু মিয়াকে ধরল সিলেট র‍্যাব

ছবি: সিলেট ভিউ।

সুনামগঞ্জের তাহিরপুর থেকে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (১১ আগস্ট) রাত পৌণে ১১টার দিকে কাউকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মো. জানু মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন কাউকান্দি এলাকার মো. শফিক মিয়ার ছেলে।

 

র‍্যাব জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত পৌণে ১১টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি আধাপাকা বসতঘরের ভেতর থেকে একজনকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে দুইটি নীল রঙের বায়ুরোধক পলিথিনের জিপারের ভেতরে রাখা ১৯৫ পিস ইয়াবা বড়িসহ তাকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ আশিক/ এহিয়া-০৪