তিন জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এই তিন জেলার বর্তমান পুলিশ সুপারসহ আরো দুই কর্মকর্তাকে হাইওয়ে পুলিশ ও এপিবিএন-এ বদলি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। নতুন পুলিশ সুপার পাওয়া জেলাগুলো হলো গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া।
প্রজ্ঞাপন অনুযায়ী- কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, গাজীপুরের বর্তমান পুলিশ সুপার শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। এ ছাড়া খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.