প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৩:১৫ (শুক্রবার)
মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল ৯টার দিকে শুরু হওয়া বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ ও স্থায়ী কমিটি থেকে এরই মধ্যে পদত্যাগ করেছেন।
 

এদিন দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তথ্যটি নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।
 

বিস্তারিত আসছে...
 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮