প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৪:৪৫ (শুক্রবার)
পাঁচ বছর পলাতক থেকে অবশেষে র‌্যাবের খাঁচায় নাহিদ

ছবি: সিলেট ভিউ।

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) আনুমানিক বিকাল সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি নাহিদ মিয়া (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মাজারপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

 

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-১ এর ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (১২ আগস্ট) আনুমানিক বিকাল সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার মামলা নং- ৪৭, তাং- ২১/০৯/২০১৭ খ্রি., জিআর (সাজাপ্রাপ্ত) ৬৪৫/১৭, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৯(খ) এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫