প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৭:৪৪ (শুক্রবার)
সাংবাদিক শরিফ আহমদের মায়ের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদ চৌধুরীর মা জয়তারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার দুপুরে এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বুধবার দুপুর ২টা ৩০মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক শরিফ আহমদ চৌধুরীর মা জয়তারা বেগম(৮০)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার রাত ৯টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের নিজ বাড়িতে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-১৮