ছবিঃ সিলেট ভিউ।
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯। অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাব জানায়, বুধবার (১২ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে দেওরগাছ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার পবিত্র তাতীর ছেলে পরমেশ্বর তাতী (৪০), মৃত প্রাণবন্ধুর ছেলে অরুণ তন্ত্রবায় (৫০) ও মৃত মাখন তন্ত্রবায়ের ছেলে রাম তন্ত্রবায় (৪৫)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, র্যাবের উপস্থিতি পেয়ে মাদক ব্যবসায়ীরা পাঁচটি বস্তায় রাখা গাঁজা রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের ওই কর্মকর্তা। জব্দকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.