পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শ্যামগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম চারজন নিহত হওয়ার বিষনিহতয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাচ্ছিল একটি পিকআপভ্যান। এ সময় শ্যামগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার পর সড়কের ওপর যানবাহন পড়ে থাকায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২১
আইটি ল্যাব সলিউশন্স লি.