প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ০০:০০ (শুক্রবার)
দ্বিতীয় বিয়ের পর স্বামীর যা কাটলেন প্রথম স্ত্রী

জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
 

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
 

এ ঘটনায় আহতের বড় বোন (৪০) সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগ করেন।

পুলিশ ও অভিযুক্ত স্ত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে বিচ্ছেদ হয়। তবে এরপরও ওই ব্যক্তি নিয়মিত তার কাছে যাতায়াত করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য একটি মেয়েকে বিয়ে করেন। এরপরও বিষয়টি মেনে নিয়ে ওই নারী তাকে বাসায় আসতে দেন বলে জানান।
 

অভিযুক্ত স্ত্রীর অভিযোগ, তার স্বামী তাকে কোনো ভরণপোষণ দিতেন না; বরং বেতন পাওয়ার পর টাকার জন্য বাসায় আসতেন। পাশাপাশি প্রায়ই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিনও তিনি জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই নারী তার স্বামীর স্পর্শকাতর অঙ্গে আঘাত করলে কেটে যায়।
 

পরে গুরুতর আহত অবস্থা ওই নারীর স্বামী জহিরুল ইসলাম বাসা থেকে বের হয়ে পথচারীদের সহায়তায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
 

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বলেন, ‘ভুক্তভোগীর বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৩