প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ২১:৩৫ (শুক্রবার)
মৌলভীবাজারে লক্ষাধিক টাকা জরিমানা

ছবি: সংগৃহিত

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার সব থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  এ কার্যক্রম পরিচালিত হয়।

 

অভিযানে পুলিশ সদস্যদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, দ্রুত মোতায়েন সক্ষমতা ও সমন্বিত অপারেশনাল দক্ষতা যাচাই করা হয়। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।

 

এ সময় হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনসহ বিভিন্ন অনিয়মে ৪৭টি যানবাহন আটক করা হয় এবং বিভিন্ন মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে বলেও জানিয়েছে প্রশাসন।

 

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/ইকে-০৫