ছবি: নিহত ফয়েজ আহমদ।
সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক ফয়েজ আহমদ (২৮)। সে কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে।
জানা যায়, জাফলংগামী মিনি পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) জৈন্তাপুর উপজেলার উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদ, চালকসহ আরও ২-৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন। এবং বাকী আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট-তামাবিল হাইওয়ে থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে একটি একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.