ছবি: ফাইল ছবি।
সিলেট মহানগরীর রায়নগর এলাকায় একটি বাসায় নির্মমভাবে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। তবে; নিহত দম্পতিকে দাফনের পর তাদের একমাত্র ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী আরিফ ইফতেখার থানায় অভিযোগ করতে পারেন বলে জানা গেছে।
এদিকে এর আগে শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে করে সিলেটে এসে পৌঁছান নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় গিয়ে নিহত মা-বাবাকে শেষ দেখা দেখেন।
এই বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।
জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে মহানগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা নিকুঞ্জ ভিলার মালিক বিয়ানীবাজার আখাখাজনা এলাকার মৃত আবরু মিয়ার ছেলে রায়নগর রাজবাড়ি এলাকার মিতালি ১১১ নম্বর বাসার মালিক মো. আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫) হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী কলেজের মর্গে প্রেরণ করে। বৃহস্পতিবার নিহত সাত্তার-সুরাইয়া দম্পতির দুই মেয়ে যুক্তরাজ্য থেকে দেশে আসলে ময়নাতদন্ত শেষে লাশপরিবারের কাছে হস্তান্তর করা হয়। তখন নিহত দম্পতির মেয়েরা তাদের বাবা-মায়ের লাশ নিয়ে রায়নগর রাজবাড়ি এলাকার মিতালি ১১১ নম্বর বাসায় নিয়ে যান।
পরবর্তীতে আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে করে সিলেটে এসে পৌঁছান নিহত দম্পতির একমাত্র ছেলে আরিফ ইফতেখার। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় গিয়ে নিহত মা-বাবাকে শেষ দেখা দেখেন। শুক্রবার (১৪ আগস্ট) আসরের নামাজের পর সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং পরবর্তীতে তাদের দাফন সম্পন্ন করে যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সিলেট মহানগরীর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.