ছবি: সংগৃহিত
সিলেটভিউর ভিডিও জার্নালিস্ট আল মাহমুদ (২০) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সিলেটভিউ এবং মাহমুদের নিজের পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরের দিকে মাহমুদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউেিত বদলি করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি কর্মস্থল সিলেটভিউ কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি রাখা হয়। তারা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে চিকিৎসকরা জানান, অবস্থা কিছুটা হলেও উন্নতির দিকে।
এদিকে আল মাহমুদ অসুস্থ হওয়ায় তার পরিবারের সদস্য সিলেটভিউ পরিবারের সদস্যবৃন্দ সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি অচিরেই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন- এমন প্রার্থনা করছেন সবাই।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.