প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৯:১৩ (শনিবার)
ছাত্রদলের কমিটি গঠন নিয়ে যা জানালেন রিজভী

ছবি: সংগৃহিত

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংগঠন থেকে ‘বিদায়ের’ ইঙ্গিত দিয়েছেন।

 

বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন তারা।

 

এ অবস্থায় নতুন কমিটির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

 

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক জানতে চান, আজকেই ছাত্রদলের নতুন কমিটি হওয়ার সম্ভাবনা আছে কিনা।

 

জবাবে রিজভী বলেন, ‘আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। কোনো ইন্সট্রাকশন আমার কাছে আসেনি।

 

তিনি বলেন, ‘দলের হাইকমান্ড নিঃসন্দেহে তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কি কথা হয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে—এটা আমি এই মুহূর্তে বলতে পারব না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস সিরিজ আকারে আপনাদের বলে দেব।

 

অপরদিকে, বিএনপির মহাসচিবের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই।

 

তবে নৈতিক কারণে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে