ছবি: সিলেট ভিউ।
সংঘাতময় বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, বিভিন্ন সংস্কৃতি ও মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি এবং তরুণদের মধ্যে ঐক্যের ভাবধারা জাগিয়ে তোলাতে ইউএন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে উদযাপন করে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ। শুক্রবার (১৪ আগস্ট) সিলেট পিডিবি রেস্ট হাউজের হলরুমে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের স্পন্সর ক্লাবের নেতৃবৃন্দের সাথে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের নেতৃবৃন্দকে সৌন্দর্য বর্ধক গাছের চারা দিয়ে স্নিগ্ধ অভ্যর্থনা জানান ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের নেতৃবৃন্দ। এরপর অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের আইএসও রহিমা খাতুন লুবনা। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীতের পর ইনার হুইল প্রার্থনা করান ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের ক্লাব করেসপন্ডেন্ট মাহফুজা আক্তার ডলি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুই ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন ও বন্ধু দিবস উদযাপন করতে একে অপরকে বিভিন্ন উপহার প্রদান করেন। এরপর ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের নেতৃবৃন্দ ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের নেতৃবৃন্দকে টোকেন অব লাভ ক্রেস্ট ও ওই ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনিকে সম্মাননা স্মারক প্রদান করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষে মধাহ্নভোজ শেষে কেক কেটে দুই ক্লাবের সদস্যরা বন্ধু দিবসের আনুষ্ঠানিকতা শেষ করেন।
ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের চার্টার প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সেক্রেটারি শাকিলা ববির পরিচালনায় আলোচনা সভায় ইনার হুইল প্রটোকল, রুলস নিয়ে আলোচনা করেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট সেক্রেটারি ফরিদা আক্তার চৌধুরী কুমকুম। ইনার হুইলের লক্ষ্য উদ্দেশ্য, ইউএন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে কেন উদযাপন করা হয় এবং সংগঠন পরিচালনার সার্বিক বিষয়ে আলোচনা করেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রওশনআরা আক্তার।
অনুষ্ঠানে দুই ক্লাবের নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের এই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের মূল বার্তাটি খুব স্পষ্ট। বিভিন্ন দেশ, সংস্কৃতি, সমাজ ও মানুষের মধ্যে বন্ধুত্বই পারে শান্তির সেতু গড়ে তুলতে। বন্ধুত্ব কোনো নির্দিষ্ট সীমান্ত, ভাষা বা ধর্ম মেনে চলে না। আমরা যখন ভিন্নতাকে মেনে নিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব এবং হাত বাড়িয়ে দেব, তখনই দারিদ্র্য দূরীকরণ, সহিংসতা হ্রাস এবং মানবাধিকার রক্ষার মতো বড় বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব হবে। ইনার হুইল ক্লাবের মাধ্যমে বন্ধুত্ব বিস্তৃত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবো।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রওশনআরা আক্তার, ভাইস প্রেসিডেন্ট ১ নীহারিকা হেলেন খান, সেক্রেটারি ফরিদা আক্তার চৌধুরী কুমকুম, আই.এস.ও নাজিরা আক্তার, ক্লাব করেসপন্ডেন্ট মাহফুজা আক্তার ডলি, সদস্য দেলোয়ারা চৌধুরী।
ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের চার্টার প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস, সম্মানিত সদস্য সেলিনা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-১ ইমরানা বেগম পিংকি, ভাইস প্রেসিডেন্ট-২ নিপা মনির, সেক্রেটারি শাকিলা ববি, ট্রেজারার জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, ক্লাব করেসপন্ডেন্ট বুশরা নূর, সদস্য সুমি বেগম ও সৈয়দা হুমায়রা জাহান শম্পা।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.