প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৯:৪৩ (শনিবার)
যুক্তরাজ্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসানকে সম্মাননা

ছবি: সিলেট ভিউ।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান যুক্তরাজ্য আগমন উপলক্ষে পৌরসভা প্রবাসী পরিষদ, জকিগঞ্জের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্প্রতি লন্ডনে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ মহসিন সংসদ সদস্যের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

 

অনুষ্ঠানে জকিগঞ্জ পৌরসভা প্রবাসী পরিষদের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংসদ সদস্য মুফতী আবুল হাসানের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় হয়। এ সময় জকিগঞ্জ পৌরসভার প্রবাসীদের ঐক্যবদ্ধ করে পৌর এলাকার মানুষের কল্যাণে সংগঠনের বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

আলোচনায় বিশেষভাবে শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সংসদ সদস্য মুফতী আবুল হাসান জকিগঞ্জ পৌরসভা প্রবাসী পরিষদের বিভিন্ন সামাজিক ও সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে এসব কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে উৎসাহিত করেন। একই সঙ্গে প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অটুট রেখে মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

 

এ সময় জকিগঞ্জ পৌরসভা প্রবাসী পরিষদের সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, ‘পৌরসভা প্রবাসীদের ঐক্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো।’

 

তিনি বলেন, ‘প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে এলাকার মানুষের জন্য আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এ লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার উদ্যোগ অব্যাহত থাকবে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮