প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১৭:৫৫ (রবিবার)
সিলেটে অটিস্টিক স্কুলের সামন থেকে আটক যুবক

ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর অটিস্টিক স্কুলের সামনে অভিযান দিয়ে দেড় লাখ টাকার ৫০ পিস ভারতীয় অবৈধ কম্বলসহ একজনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। 

 

আটককৃত যুবক সুনামগঞ্জ জেলার শাল্লা থানার চব্বিশা গ্রামের মো. আজিম উল্লাহ মিয়ার ছেলে মো. শাফওয়ান মিয়া (৩২)। বর্তমানে সে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন তেররতন এলাকার সাদিপুর ২য় খন্ডে ভাড়া বাসায় থাকেন।

 

পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কুমারপাড়া এলাকার সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় একটি সিঙ্গেল কেবিন পিকআপ গাড়ি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৫-৩১২৬) আটক করে তল্লাশী চালানো হয়। তখন ওই পিকআপ গাড়ি থেকে প্লাষ্টিকের চটের বস্তায় ৫০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই কম্বলের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২১,তারিখ-১৪/০৮/২০২৬খ্রি. ধারা-The Special Powers Act-1974 এর 25B(1)(b)রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬