সুনামগঞ্জের ছাতক থেকে ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯)। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার ২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ছাতক থানার বড়কাপন এলাকার ফরিদ আলীর ছেলে বরকত আলী (৩৯) ও মৃত আমির আলীর ছেলে আছির আলী (৫০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক থানার জাউয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ব্যক্তি। পরে তাদেরকে আটক করা হয়। তারা সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মদ সংগ্রহ করে বিক্রির সাথে জড়িত।
আটককৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ। জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.