ছবি: সংগৃহিত
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। গত ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত মোট ১৫১ জন এ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
তারা জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন আরও ২ জন। তাদের একজনকে সনাক্ত করা হয়েছে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে, অপরজনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৫ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন ১জন ডেঙ্গু রোগী।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
গত বছরের মতো এ বছরও ডেঙ্গু আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষে রয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭১। এরপরের অবস্থানে সুনামগঞ্জ জেলা- ২৯ জন। সিলেটে ২৮ ও মৌলভীবাজারে ১৮ জন আক্রান্ত হয়েছেন।
এর বাইরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২, নেত্রকোনা থেকে ২ ও বরিশাল থেকে আসা ১ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.