সিলেটের লাক্কাতুরায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ বোতল মদ উদ্ধার করা হয়।
লাক্কাতুরার শেভরন কোম্পানির রাস্তায় পরিচালিত অভিযানে মাধবপাড়া এলাকার মৃত সুরেন্দ্র দাসের ছেলে সজল দাসকে (৩৫) আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই (নি:) মো: জসীম উদ্দিন, এসআই (সঃ) মো: আনিসুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.