ছবি: সিলেট ভিউ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেজা রুবলকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (১৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এই প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন কিংবা ব্যক্তিগত ক্ষেত্রে একজন সাংবাদিক ও ফটো সাংবাদিককে এভাবে ফোনে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতার মূল চেতনার পরিপন্থী।
বিপিজেএ নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। একইসাথে তারা সহকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.