প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৫:৪৬ (সোমবার)
হবিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডা কা তি, অতঃপর...

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে ইতালি প্রবাসী ফুল মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৬আগস্ট) দিবাগত রাতে এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়। 

 

স্থানীয় সূত্রে জানা যায়,  রবিবার (১৬আগস্ট) দিবাগত রাতে একসময় একদল ডাকাত ফুল মিয়ার বাড়িতে কৌশলে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যায়।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল নিয়ে গেছে। ডাকাতির ঘটনায় পরিবারের সদস্যসহ ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক। তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ জাকারিয়া/ আশিক-০২