সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তাকে সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
জানা যায়, রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার কদমতলী বাস টার্মিনালে ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ওই সময় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯-এর আওতায় বাস টার্মিনাল এলাকায় একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.