প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৭:৩০ (সোমবার)
কানাইঘাটে ২টি ফার্মেসিকে জরিমানা

সিলেটের কানাইঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে কানাইঘাট উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। 

 

অভিযানে ২টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এই অপরাধে ২টি মামলা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। 

 

২টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সর্বমোট ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। 

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০৪