প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ২২:০০ (মঙ্গলবার)
সিলেট চেম্বার নির্বাচনে প্রার্থীদের খরচ সম্পর্কে যা জানা গেল

ছবি: সংগৃহিত

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্যদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর এই নির্বাচন অনুষ্টিত হবে। এই নির্বাচনে প্রার্থীদের খরচাপাতি কেমন হতে পারে সে ব্যাপারেও স্পষ্ট ঘোষণা দিয়েছে গঠিত নির্বাচন বোর্ড।

 

সোমবার (১৭ আগস্ট) চেম্বারের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা ও প্রার্থীদের ব্যয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

 

নির্বাচনে প্রার্থীদের প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা। সভাপতি পদের মনোনয়ন ফি ২ লাখ টাকা। সিনিয়র সহ-সহসভাপতি পদে মনোনয়ন ফি দেড় লাখ টাকা ও সহ-সভাপতি পদে মনোনয়ন ফি ১ লাখ টাকা। পরিচালক পদে মনোনয়ন ফি রাখা হয়েছে ৫০ হাজার টাকা।

 

সব ধরনের মনোনয়ন ফরমের মূল্য ও মনোনয়ন ফি অফেরৎযোগ্য বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

 

এছাড়াও নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল ফি রাখা হয়েছে ২০ হাজার টাকা।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০২