প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ২১:২৫ (মঙ্গলবার)
১১ অক্টোবর লন্ডনে ‘সিলেটি উৎসব’

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং কমিউনিটির কল্যাণে কাজ করার লক্ষ্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।
 

রোববার (১৬ আগস্ট) বামিংহামে সংগঠনের এক প্রতিনিধি সম্মেলনে ৪১ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন যুবসংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী ও রকিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনর এবং ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনর করা হয়। জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়া।

মো. আব্দুল মুহিতকে সদস্য সচিব, ফখরুল ইসলাম রিপন, মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থ সচিব এবং রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থ সচিব করা হয়েছে।
 

নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা করতালির মাধ্যমে নতুন কমিটির প্রতি সমর্থন জানান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসীর ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে তারা কমিউনিটির ঐক্য, অধিকার ও মানবিক কল্যাণে কাজ করবেন। সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তারা সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
 

এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানিয়েছেন, আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য এট্রিয়াম হলে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’ অনুষ্ঠিত হবে।

তিনি এ সম্মেলন ও সিলেটি উৎসব সফল করতে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীসহ সংশ্লিষ্ট সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/মুন্না/এসডি-১১