প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ০০:০০ (মঙ্গলবার)
আওয়ামী লীগের ৪২ জনের বি*রু*দ্ধে মা ম লা

মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা করা হয়েছে।
 

নড়াইলের লোহাগড়ায় মহাসড়কের এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৬ আগস্ট) গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদি হয়ে এ মামলা করেন।
 

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসামিরা পালিয়ে যায়।
 

মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা ও হৃদয় শেখসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২