প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৬:৪৩ (বুধবার)
সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

ছবি: ফাইল ছবি।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি সাংবাদিক নাজমুল কবীর পাবেলের বড় ভাই মো. আব্দুল কাইয়ুম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)

 

মরহুম মো. আব্দুল কাইয়ুম মধ্য বাজার এলকার ছাতক থানার সুনামগঞ্জ জেলার মরহুম ক্বারী আব্দুল হাসিমের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। মৃত্যুর সময় তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

জানা গেছে, মরহুম মো. আব্দুল কাইয়ুম জরুরি একটি কাজে ঢাকায় যান। সেখানে তিনি মেয়ের বাসায় অবস্থান করেন। শুক্রবার সকালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ধানমণ্ডী থানার ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

 

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই সাংবাদিক নাজমুল কবীর পাবেল।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১